ব্যাংক জব — নিয়োগ, মানবন্টন ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড
To read this in English, visit: Bank Jobs — The Complete Guide to Recruitment, Marks and Preparation
ব্যাংক জব এখন দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক নিয়োগগুলোর একটি — একটি সহকারী পরিচালক পদের বিপরীতে হাজারো আবেদন পড়ে। ভালো খবর হলো, পরীক্ষার ধরন অনেকটাই স্থির: প্রিলিমিনারিতে চারটি বিষয়ে সমান ২৫ নম্বর, লিখিতে লেখা ও অনুবাদ, তারপর ভাইভা।
এই সেকশনে প্রতিটি ধাপ আলাদা পাতায় খোলা হয়েছে, সাথে বাংলাদেশ ব্যাংক, সোনালী, জনতা ও সমন্বিত ব্যাংক নিয়োগের বিজ্ঞপ্তিভিত্তিক পাতা।
- ১০০
- প্রিলিমিনারির নম্বর
- ২০০
- লিখিত পরীক্ষার নম্বর
- ০.২৫
- প্রতি ভুলে কাটা যায়
- ৪ বিষয়
- সমান ২৫ নম্বর করে
পরীক্ষা ও প্রস্তুতি
প্রিলিমিনারি থেকে ভাইভা — তিন ধাপের প্রতিটির প্রস্তুতির ধরন আলাদা। মানবন্টন দিয়ে শুরু করো।
যোগ্যতা ও ক্যারিয়ার
সাধারণ জিজ্ঞাসা
সাধারণত ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ — বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২৫ এবং সাধারণ জ্ঞান ও আইসিটি ২৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যায়।
বেশিরভাগ সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এখন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) পরিচালনা করে; আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদও নিত।
ব্যবসায় শিক্ষা ও অর্থনীতির প্রার্থীরা বিষয়গত সুবিধা পান, বিশেষত ভাইভায়। তবে সাধারণ পদে যেকোনো বিষয়ের স্নাতক আবেদন করতে পারেন এবং প্রতি বছর নানা বিষয়ের প্রার্থী নিয়োগ পান।
না। চারটি বিষয়ে সমান ২৫ নম্বর, তাই যেকোনো একটি বাদ দিলে সরাসরি ২৫ নম্বর হাতছাড়া হয় — যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব।
পড়াশোনার আপডেট, সাজেশন ও প্রশ্নোত্তর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকো:
আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/ShikkhaWeb
আমাদের ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/ShikkhaWeb






















